১৬-নহল
(16:57)
অনুবাদ: এরা আল্লাহর জন্য নির্ধারণ করে কন্যা সন্তান, সুবহানাল্লাহ! এবং নিজেদের জন্য নির্ধারণ করে তাদের কাছে যা কাংখিত
(16:58)
অনুবাদ: যখন এদের কাউকে কন্যা সন্তান জন্মের সুখবর দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে ভিতরে ভিতরে গুমরে মরতে থাকে।
(16:59)
অনুবাদ: লোকদের থেকে লুকিয়ে ফিরতে থাকে, কারণ এ দুঃসংবাদের পর সে লোকদের মুখ দেখাবে কেমন করে। ভাবতে থাকে, অবমাননার সাথে মেয়েকে রেখে দেবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে? —দেখো, কেমন খারাপ কথা যা এরা আল্লাহর ওপর আরোপ করে।
(16:60)
অনুবাদ: যারা আখেরাত বিশ্বাস করে না তারাই তো খারাপ গুণের অধিকারী হবার যোগ্য। আর আল্লাহর জন্য তো রয়েছে মহত্তম গুণাবলী, তিনিই তো সবার ওপর পরাক্রমশালী এবং জ্ঞানের দিক দিয়ে পূর্ণতার অধিকারী।
https://m.facebook.com/story.php?story_fbid=4792148854194267&id=100001975986225&sfnsn=mo

Leave a comment