স্মরণ কর, শয়তান যখন তাহাদের (কাফেরদের) কার্যাবলী তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিয়াছিল, আজ মানুষের মধ্যে কেহই তোমাদের উপর বিজয়ী হইবে না, আমি তোমাদের পাশেই থাকিব;’ অতঃপর দুই দল যখন পরস্পরের সম্মুখীন হইল তখন সে পিছনে সরিয়া পড়িল ও বলিল, তোমাদের সঙ্গে আমার কোন সম্পর্ক রহিল না, তোমরা যাহা দেখিতে পাও না আমি তো তাহাঁ দেখি, নিশ্চয়ই আমি আল্লাহ্কে ভয় করি আর আল্লাহ্ শাস্তিদানে কঠোর।
আল কুরআন, সূরা নম্বরঃ ৮, আয়াত নম্বরঃ ৪৮


Leave a comment